ঢাকা | |

সুপার ফোরে উঠতে লিটন-হৃদয়দের সামনে জটিল সমীকরণ

জয়ে শুরু হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এশিয়া কাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। এখন আর শুধু
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়
সুপার ফোরে উঠতে লিটন-হৃদয়দের সামনে জটিল সমীকরণ ছবি : সংগৃহীত

জয়ে শুরু হলেও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এশিয়া কাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। এখন আর শুধু ম্যাচ জিতলেই চলবে না, সুপার ফোরে যেতে হলে রানরেটের জটিল হিসাবও মেলাতে হবে লিটন দাসের দলের।


প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারালেও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১৩৯ রানে থেমে যায় টাইগাররা। বোলাররা লড়াইয়ে ফেরাতে না পারায় লঙ্কানরা ৩২ বল হাতে রেখেই জিতে যায়। এতে বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে –০.৬৫০ এ। বিপরীতে শ্রীলঙ্কার +২.৫৯৫ এবং আফগানিস্তানের +৪.৭০০। দুই প্রতিদ্বন্দ্বীর তুলনায় এই পার্থক্যই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।


বাংলাদেশের সামনে আজ মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচ, প্রতিপক্ষ আফগানিস্তান। হেরে গেলে বিদায় নিশ্চিত। জিতলে পয়েন্ট দাঁড়াবে ৪-এ। এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে।


আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হারে: বাংলাদেশ সরাসরি সুপার ফোরে যাবে, নেট রানরেটের হিসাব দরকার হবে না।


আফগানিস্তান যদি জেতে: তখন বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে নেট রানরেটই নির্ধারণ করবে ভাগ্য। অর্থাৎ, আফগানদের যত বড় ব্যবধানে হারানো যাবে, বাংলাদেশের সম্ভাবনা তত বাড়বে।


একটি তাত্ত্বিক পথও আছে। শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের কাছে হারে এবং হংকংয়ের কাছেও হেরে বসে, তবে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ একাই জায়গা করে নেবে সুপার ফোরে। তবে বাস্তবে এই সম্ভাবনা ক্ষীণ।


সবচেয়ে বাস্তব চিত্র হলো-বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানের জয়ও নিশ্চিত করতে হবে। ব্যাটিংয়ে দৃঢ়তা ও বোলিংয়ে শৃঙ্খলা-দুই মিলেই গড়তে হবে সেই সমীকরণ। না হলে জিতলেও সুপার ফোরের দৌড় শেষ হয়ে যেতে পারে এখানেই!

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!