ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসীরুদ্দীন-সারজিস দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেব: রাকসু ভিপি ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা! স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

এশিয়া কাপ: অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত বাংলাদেশ

শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
এশিয়া কাপ: অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত বাংলাদেশ ছবি : সংগৃহীত

শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর। যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ–শ্রীলঙ্কা। ম্যাচের আগে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট বললেন, অতীত ভুলে লঙ্কান বধে প্রস্তুত তারা। একাদশে পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন টেইট। চেনা প্রতিপক্ষের সামনে আত্মবিশ্বাসী চারিথ আসালাঙ্কার দলও। দুবাইয়ে ম্যাচ শুরু আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।


লঙ্কানদের কাঁধে চড়ে সুপার ফোরে বাংলাদেশ। এবার তাদেরই বিপক্ষে লড়তে হবে বাইশগজে। তবে এবারের দায়িত্বটা নিজেদের কাঁধেই। টিম বাস থেকে নেমে অনুশীলনে যাওয়ার পথে সেই ভাবনাটা নিশ্চয়ই আছে টাইগার শিবিরে।


ম্যাচের আগে দলের পেস বোলিং কোচ শন টেইটকে প্রশ্ন করা হয়েছিল আফগান–লঙ্কান লড়াই নিয়ে। আবুধাবিতে ভাগ্য নির্ধারণের ম্যাচ চলাকালীন কী চলছিল লিটন–তাসকিনদের মনে?


শন টেইট বলেন, হোটেলে বসে আমরা সবাই শ্রীলঙ্কা–আফগানিস্তান দেখেছি, ম্যাচটা জমেছিল বেশ। সত্যি কথা বলতে কিছুটা স্নায়ুচাপ আমাদেরও ছিল, তবে দিনশেষে ভাগ্য সহায় হয়েছে। বাকি কাজটা এখন আমাদেরই করতে হবে।


যদিও গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। হাতে ৫ উইকেট নিয়েও ১৪০ পেরোতে পারেনি টাইগাররা। যা ৩২ বল হাতে রেখেই টপকে যায় সিংহের দল। তবে আবুধাবির অতীত ভুলে এবার বর্তমানে চোখ লাল–সবুজের।


তিনি আরও বলেন, শ্রীলঙ্কা আমাদের চেনা প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতাটা ভালোই হবে। লঙ্কানদের সঙ্গে শেষ ম্যাচটা ভুলে গিয়ে জেতার জন্যই খেলব। একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা জানি না, তবে সম্ভাবনা আছে।


সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনের তেমন সময় নেই লঙ্কানদের হাতে। আফগান ম্যাচের জয়টাই তাদের জন্য কাজ করবে বাড়তি টনিক হিসেবে। আর বাংলাদেশ? সে তো অতি চেনা প্রতিপক্ষ।


অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান কানদাম্বি বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা প্রায়ই খেলি, গত দুই–তিন মাসেও প্রায় ৪ থেকে ৫টা ম্যাচ খেলেছি। সুতরাং আমরা ওদের শক্তি ও দুর্বলতা দুটোই ভালোভাবে জানি। ছেলেরা বাংলাদেশের সঙ্গে ভালো করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ