ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবাসহ মা-মেয়ে আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪০ সময়
শাহজালাল বিমানবন্দর থেকে সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবাসহ মা-মেয়ে আটক ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এএপি।


আটককৃতরা হলেন— রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে।


এএপি জানায়, মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট (বিএস-১৪৬) যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাশি চালানো হয়।


তল্লাশিতে দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং রোজিনার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


এ ব্যাপারে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সকল অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা