ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. ইউনূস ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন নাগরিকবান্ধব সংস্কারও চলছে। তিনি আশা প্রকাশ করেন, যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে তারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে তাদের অপরাধে শরিক না হয়ে মালিক ও করদাতাদের ফিরিয়ে দিতে আহ্বান জানান তিনি। একইসাথে পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন।



রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ভাষণে তিনি বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে তা নয় বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী ৩০ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন।


ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে জোর দেন প্রধান উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম