ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সকাল-সন্ধ্যা অবরোধে সাজেক ও খাগড়াছড়িতে আটকা কয়েক হাজার পর্যটক

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্কুলছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৯ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৯ সময়
সকাল-সন্ধ্যা অবরোধে সাজেক ও খাগড়াছড়িতে আটকা কয়েক হাজার পর্যটক ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। স্কুলছাত্রী ধর্ষকদের বিচার ও পাহাড়ে নারী নিপিড়নের প্রতিবাদে জুন্ম ছাত্র-জনতার ব্যানারে এ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছে অন্তত সাড়ে ৩ হাজার পর্যটক। তার মধ্যে শুধু সাজেকে সাজেকে আটকা পড়েছে ২ হাজার ১০০ জন পর্যটক। 

এদিকে, অবরোধের কারণে খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে রাস্তায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং চলছে। তবে, পুলিশ টহলে থাকলেও নিস্ক্রিয় দেখা গেছে। ঢাকাসহ জেলা বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা একাধিক যাত্রীবাহী বাস পথে আটকা পড়ায় পর্যটকসহ শত শত যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পর্যটক ও শ্রমজীবী মানুষ। 



উল্লেখ, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির আশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ। আটককৃত শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। সে এখন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম