ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান গ্যাস-বিদ্যুৎসংকট ঝুঁকি বাড়াচ্ছে উৎপাদন ও রপ্তানি খাতের এআই ক্যামেরার চোখে রাজধানীর সড়ক, কোন অপরাধে কত জরিমানা প্রাথমিকের কোটি শিক্ষার্থী বইয়ের সঙ্গে বিনা মূল্যে স্কুল ড্রেস-জুতা ও ব্যাগ পাবে গুলিস্তানে চাঁদার চাপ: নীরব জিম্মি দশায় হাজারো ব্যবসায়ী সীমান্ত বাহিনীকে আরো জনবান্ধব করার অভিপ্রায় বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন-ভাতা ও কী কী সুবিধা পান চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই ট্রান্সফ্যাটে বাড়ছে অসংক্রামক রোগ!

দুর্গাপূজায় ৭ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৭ দিন বন্ধ
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩০ সময়
দুর্গাপূজায় ৭ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৭ দিন বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।


ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, ভারতের ঘোজাডাঙ্গা আমদানি-রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত সাত দিন বন্দর কার্যক্রম বন্ধ থাকবে। ৪ অক্টোবর (শনিবার) থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।


ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

রাজস্ব কর্মকর্তা তোহিদুজ্জামানও বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্গাপূজার কারণে ৭ দিন কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর থেকে যথারীতি আবার আমদানি-রপ্তানি শুরু হবে।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই ছুটির কারণে কিছুটা অসুবিধা হলেও উৎসব উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যের নিদর্শন হিসেবেই তারা বিষয়টি মেনে নিচ্ছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?