ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, স্থবির জনজীবন

খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারী দু’পক্ষের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা চলছে। জোরদার আছে নিরাপত্তা। যেকোনও ধরনের
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, স্থবির জনজীবন ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড়ে বসবাসকারী দু’পক্ষের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য জারি করা ১৪৪ ধারা চলছে। জোরদার আছে নিরাপত্তা। যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।


এদিকে, ১৪৪ ধারা জারির ফলে জেলার মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল কম দেখা গেছে। এছাড়া দোকানপাটও তেমন একটা খুলতে দেখা যায়নি।


এর আগে, গতকাল শনিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানানো হয়। এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৭ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়।


পরিপত্রে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জানমালের ক্ষতি সাধনের আশংকা থাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।


প্রসঙ্গত, গতকাল শনিবার সকাল থেকে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু করে বিক্ষোভকারীরা। এতে সাজেকে অবস্থান করা প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়ে সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক। পরে শনিবার রাতে সেনা নিরাপত্তায় সাজেকে আটকে পড়াদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়।


শনিবার অবরোধের শুরু থেকেই খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী ব্রীজ, চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালায় আন্দোলকারীরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছের গুড়িও ফেলে অবরোধকারীরা।


উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে ৬ দিনের রিমান্ডে পাঠায় আদালত।এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম