ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি।


উভয় দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন।


এ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রোববার থেকে আগামী শুক্রবার ৩ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে।


অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে ট্রাকে পণ্য ওঠা-নামার কাজ চলছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ৬ দিন ছুটি ঘোষণা করা হলেও সরকারী ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম চালু থাকবে।


এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এমনকি বিজয়া দশমীর দিনেও কেউ ভারতে যেতে চাইলে বা ভারত থেকে দেশে আসতে চাইলে আসতে পারবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম