ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

মাদরাসার নামে টাকা তুলতে গেলে মেরে কেটে দেয়া হলো চুল

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে সাহায্য তুলতে যাওয়া তিনজনকে মারধর করে চুল কেটে দিয়েছে কয়েকজন ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২২ সময়
মাদরাসার নামে টাকা তুলতে গেলে মেরে কেটে দেয়া হলো চুল ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার নামে সাহায্য তুলতে যাওয়া তিনজনকে মারধর করে চুল কেটে দিয়েছে কয়েকজন ব্যক্তি। শনিবার দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে।


আহত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন, একই গ্রামের রফিকুল ইসলাম এবং মামুন হোসেন।


নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি-বাড়ি গিয়ে টাকা তুলছিলেন আনোয়ার, রফিকুল ও মামুন নামে তিন ব্যক্তি।


তিনজনই মাদরাসার হয়ে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে সেখান থেকে কমিশন নিয়ে জীবিকা নির্বাহ করেন বলে উল্লেখ করেন ওসি।


এরই একপর্যায়ে শনিবার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকজন ব্যক্তি টাকা তোলার বিষয়টি ভুয়া বলে অবহিত করে তাদের আটক করে। এরপর মারধর করে তাদের মাথার চুল কেটে দেয়। এসময় তাদের কাছে থাকা পাঁচ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।


এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম