ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সাতক্ষীরায় বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
সাতক্ষীরায় বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।


মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাত বিকশিত করতে বিমানবন্দর স্থাপন অত্যন্ত জরুরি। সুন্দরবন, ভোমরা স্থলবন্দর ও কৃষি উৎপাদনের কারণে সাতক্ষীরার কৌশলগত গুরুত্ব রয়েছে।


বিমানবন্দর হলে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচিত হবে।


এ সময় বক্তারা দৈনিক প্রথম আলোতে সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর প্রতিবেদনেরও তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদ জেলার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সাতক্ষীরায় বিমানবন্দরসহ বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম