ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট ছবি : সংগৃহীত

ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।


অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহান ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তা সহ মোট ২৩ জন। যারা মামলায় পিকে হালদারের সাথে অভিযুক্ত।


২০২১ সালের ১৪ নভেম্বর মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে, বিভিন্ন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনের আওতায় চার্জশিট অনুমোদন দেয় দুদক ।


আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচার অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা হয়েছে, এবং ২০২২ সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম