ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ঢাকা মহানগরের ৮৯ মন্দির অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
ঢাকা মহানগরের ৮৯ মন্দির অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত

ডিএমপি কমিশনার  শেখ মো. সাজ্জাত আলী বলেছেন ঢাকা মহানগরে ২৫৪টি মন্দিরের মধ্যে ৮৯টি মন্দিরকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।


তিনি বলেন, এ বছর ২৫৪ টি মন্ডপে ঢাকা মহানগরে উদযাপিত হচ্ছে দুর্গা পূজা। পূজা মন্ডপগুলোকে ৪টি শ্রেণীতে ভাগ করে নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রতিটি সেশনে ১১-৫০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবে। ২২০০ জন নিরাপত্তার দায়িত্ব থাকবেন। বিসর্জনের সময় বিভিন্ন ফোর্সের ২৪০০ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়ন থাকবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক এবং অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে। যানজট নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে।


পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ থেকেই পূজা মন্ডপগুলো ভিজিট করবেন। গেলো বছর যে পরিস্থিতি ছিলো, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত হয়েছে। আশা করি এবার নিরাপত্তাজনিত সমস্যা থাকবে না। দুষ্কৃতিকারীরা যেন কুমতলব আঁটতে না পারে পুলিশের পাশাপাশি পূজা মন্ডপের লোকদেরও সচেতন থাকতে হবে।


ডিএমপি কমিশনার বলেন, অপতথ্য প্রতিরোধে সাইবার পেট্রোলিং টিম থাকবে, পূজা মন্ডপ খালি না রাখার জন্যে পূজা উদযাপন কমিটিকে আহ্বান করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ২ জন করে পূজা কমিটির লোক রাথার জন্য অনুরোধ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম