ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি, ১২ দিনে বেনাপোল-আখাউড়া দিয়ে গেছে ১৩৬ টন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানি শুরুর
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি, ১২ দিনে বেনাপোল-আখাউড়া দিয়ে গেছে ১৩৬ টন ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে এবার ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) এরইমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ। আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন।


মূলত, আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ ইলিশ রফতানি হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।


ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রফতানির পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।


রফতানিকারকরা মনে করেন, এত অল্প সময়ের মধ্যে পুরো চালান রফতানি করা কঠিন। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছিল। তবে, শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে মাত্র ৬৩৬ টন রফতানি হয়।


উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন অনেক কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প