ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

আকাশ বাড়ির উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি আকাশ বাড়ি হলিডেজ। রোববার (২৮ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৭ সময়
আকাশ বাড়ির উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত আকাশ বাড়ির উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি আকাশ বাড়ি হলিডেজ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ৭ নম্বর সড়কের জি ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই আয়োজন করা হয়।


অনুষ্ঠানে জানানো হয়, আকাশ বাড়ি হলিডেজ বিশ্বভ্রমণকে মধ্যবিত্তের নাগালে আনতে নতুন উদ্যোগ নিয়েছে। ক্রেডিট কার্ডধারীরা মাত্র ১,৯৯০ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। পাশাপাশি আগামী এক মাস বিনা মূল্যে ভিসা পরামর্শ দেওয়া হবে। গ্রাহক সেবাকে আরও গতিশীল ও সাশ্রয়ী করে তুলতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।


আকাশ বাড়ি হলিডেজের কর্ণধার তৌহিদুল আলম মিল্কি অনুষ্ঠানে বলেন, “সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ব পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসছে। ই-পাসপোর্ট থেকে শুরু করে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস সরবরাহের মতো আধুনিক সুবিধা এখন বাস্তবতা। আমরাও ধীরে ধীরে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি। দেশের তৃতীয় টার্মিনাল চালু হলে আমরা এক নতুন যুগে প্রবেশ করবো।”


তিনি আরও জানান, আকাশ বাড়ি হলিডেজ দীর্ঘ ১৫ বছর ধরে ট্রাভেল খাতে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে বাংলাদেশি পর্যটকদের সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ২০০ জনের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে লাখো ভ্রমণপিপাসুর আস্থা অর্জন করেছে আকাশ বাড়ি হলিডেজ।


অনুষ্ঠানে আকাশ বাড়ি হলিডেজের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম