ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বাংলাদেশে গালি লাগে তাই ছেলেদেরও শিখিয়েছি: আসিফ আকবর

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৮ আগস্ট দল
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়
বাংলাদেশে গালি লাগে তাই ছেলেদেরও শিখিয়েছি: আসিফ আকবর ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৮ আগস্ট দল ‘দি এ টিম’সহ পৌঁছান তিনি। এরপর থেকে প্রবাসী বাংলাদেশিদের সুরের মূর্ছনায় মাতিয়ে রেখেছেন এই জনপ্রিয় তারকা।


সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ঠিকানা-এর বিশেষ অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ অংশ নেন আসিফ। সেখানেই নিজের ব্যক্তিগত নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।


জায়েদ খানের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমি খুব সাংগঠনিক মানুষ। মানুষ ভাবে আমি মেজাজি বা উশৃঙ্খল, কিন্তু তা নয়। আমাকে নির্ধারিত সময়ের বাইরে কখনো পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টাই।’


তিনি আরও বলেন, ‘মানুষ মনে করে আমি সবসময় ভুল করি। আসলে আমি চেষ্টা করি ভুল না করতে। তবুও মানুষ হিসেবে নির্ভুল থাকা সম্ভব না। যদি ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করি এবং সংশোধন করি। এখনকার দিনে তো সব রেকর্ড হয়ে যায়, তাই যত দ্রুত সম্ভব ভুল শোধরানো উচিত।’


কথার এক পর্যায়ে আসিফ বলেন, ‘যতক্ষণ মানুষ আমাকে বুঝবে না, ততক্ষণ গালি দেবে। গালি দিলে তারই গুনা হয়। তবে গালি দেওয়ায় আমিও পিছিয়ে নেই। আমার মনে হয় বাংলাদেশে গালাগালিতে আমার চাইতে অভিজ্ঞ মানুষ নেই। এমনকি আমার ছেলেদেরও প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।’


এদিকে জানা গেছে, এবার বেশ লম্বা সময় যুক্তরাষ্ট্র সফর করবেন আসিফ আকবর ও তার দল। দেশে ফিরেই বেশ কিছু নতুন গানে হাত দেবেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম