ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

কুমিল্লায় মহাঅষ্টমীতে ভক্তকূলের ভিড়, নিরাপত্তায় সর্বাত্মক তৎপরতা

কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধিপূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহাঅষ্টমী উদযাপন করেছে ভক্তকূল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয়
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
কুমিল্লায় মহাঅষ্টমীতে ভক্তকূলের ভিড়, নিরাপত্তায় সর্বাত্মক তৎপরতা ছবি : সংগৃহীত

কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধিপূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহাঅষ্টমী উদযাপন করেছে ভক্তকূল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের দিন হিসেবে মহাঅষ্টমীতে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনের মাধ্যমে পূজা শুরু হয়। ধূপ-দীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ।


ষষ্ঠী ও সপ্তমীর মতো মহাঅষ্টমীও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার ৮১২টি পূজামণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।


এদিন কুমিল্লার সীমান্ত উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছে বিজিবি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।


তিনি বলেন, কুমিল্লা সীমান্তবর্তী মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ, ভারতে ইলিশ পাচার রোধসহ দুর্গোৎসব ঘিরে যেকোনো অপরাধ দমনে কাজ করছে বিজিবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম