ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

খাগড়াছড়ির ঘটনায় একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে: র‍্যাব মহাপরিচালক

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতারের পরও একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪৫ সময়
খাগড়াছড়ির ঘটনায় একটি মহল পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে: র‍্যাব মহাপরিচালক ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতারের পরও একটি মহল আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


র‍্যাব মহাপরিচালক বলেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় আকারে রুপ দেবার চেষ্টা চলছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।


এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, জামিনে থাকা সন্ত্রাসীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতারে অভিযান চলবে।


এ কে এম শহিদুর রহমান বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাহিনী নানা পদক্ষেপ হাতে নিয়েছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিয়ে র‍্যাব সবোচ্চ সর্তক রয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম