ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সবজির দাম এখনো চড়া, ডিমের দামও বাড়ছে ভাঙছে না বিজয়ের সংসার, বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিলেন স্ত্রী

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং এর জন্য
  • আপলোড সময় : ৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:২৭ সময়
জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং এর জন্য আইনগত কোনো বাধা নেই। তিনি শুক্রবার সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন।

এসময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "আওয়ামী লীগের শাসনামলে যারা বড় ধরনের অপরাধে জড়িত নন, তারা দেশের সেবায় নিয়োজিত থাকবেন। তবে সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে অপরাধ বিবেচনা করা হবে।"

তিনি আরো উল্লেখ করেন, "আওয়ামী লীগের শাসনামলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে।"

নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "নির্বাচন কমিশন এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে এবং তারা সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে।"

তিনি আরো বলেন, "যখনই দেশের জনগণ কোন ফ্যাসিস্ট সরকারের শাসনে নিরাপত্তাহীন বোধ করে, তখন তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে প্রতিবাদ জানায়, এমনকি দেশের জন্য জীবন উৎসর্গ করে।"

মতবিনিময় সভা শেষে বিকালে ঝিনাইদহে পেশাজীবী, ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের নিয়ে "উন্নয়ন ভাবনা প্রেক্ষিত ঝিনাইদহ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান এবং অন্যান্য পেশাজীবী ব্যক্তিত্বরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান