ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

মামলা প্রত্যাহার না করায় বাদীর ফসল ধ্বংস

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আজিজ মহাজন হত্যা মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী আ: রহমান মহাজনকে হুমকিসহ নানা
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
মামলা প্রত্যাহার না করায় বাদীর ফসল ধ্বংস ছবি : সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আজিজ মহাজন হত্যা মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী আ: রহমান মহাজনকে হুমকিসহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।


মামলা প্রত্যাহারের স্বীকার না করায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রায় ৫ লাখ টাকার ফসল কেটে বিনষ্ট করেছে আসামি পক্ষ। এমন অভিযোগ করেছেন মামলার বাদী আ: রহমান মহাজন। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।


এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আ: রহমান।


বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার কর্তব্যরত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, একটি বিচারাধীন হত্যা মামলার বাদী থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি গ্রহণ করা হয়েছে।


মামলার বাদী আ: রহমান জানান, তার ছোট ভাই আজিজ মহাজনকে ২০২৩ সালের ১৫ অক্টোবর রাতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন ১৬ অক্টোবর তিনি ২৪ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সবাই গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগের পর এখন জামিনে রয়েছেন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরই মামলার প্রধান আসামি রেজাউল মহাজনসহ আরও বেশ কয়েকজন মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।


তিনি আরও জানান, হত্যা মামলাটি প্রত্যাহার না করায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রেজাউল, ইলিয়াস ও বাবলুর নেতৃত্বে প্রায় ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়ি ঘিরে ফেলে। তার ছেলে রবিউল রাজবাড়ী পুলিশ সুপারকে তাৎক্ষণিক জানালে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে গভীর রাতে তারা একটি মহড়া দিয়ে তাদের বাড়ির পাশে মাঠে গিয়ে তার এবং মামলার সাক্ষী মনোয়ার মহাজন এবং ফরিদ শেখ ও দুলাল শেখের ব্যাপক ফসল কেটে ফেলে। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ক্ষতিগ্রস্ত কৃষক মামলার সাক্ষী মনোয়ার মহাজন জানান, তার ক্ষেতের পেঁপে, করলা ও পুঁইশাক এবং রহমান মহাজনের প্রায় ৪৪ শতাংশ জমির লাউ ও মুলা, ফরিদ শেখের ৩৩ শতাংশ জমির করলা এবং দুলাল শেখের প্রায় ১০ শতাংশ জমির সবজি গাছ গভীর রাতে তারা কেটে ফেলেছে।


সব অভিযোগ অস্বীকার করে আজিজ মহাজন হত্যা মামলার প্রধান আসামি রেজাউল মহাজন জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সর্ম্পূণ ভিত্তিহীন ও মিথ্যা। বৃহস্পতিবারে মামলার বাদীর বাড়ি ঘেরাও ও রাতে ফসল কেটে ফেলার ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। তবে সপ্তাহ দুয়েক আগে গ্রামে শান্তির লক্ষ্যে তারই সমাজের মাতুব্বর রইচের বাড়িতে একটি মিমাংসার জন্য বসা হয়েছিল। তবে সেখানে মামলার বাদী উপস্থিত ছিলেন না। এটি গ্রামের সবাই জানে। এখানে মামলা প্রত্যাহারের জন্য কোনো চাপ প্রয়োগ করা হয়নি।


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ঘেরাওয়ের খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশ পাঠান তিনি। সেখানে পুলিশ গিয়ে কাউকে পাননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম