ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবির‌তি

নি‌য়োগবি‌ধি সং‌শোধন, ইন সা‌র্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপ‌গ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইপিআই ও আসন্ন টি‌সি‌ভি
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
রাজবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য চলছে স্বাস্থ্য সহকারীদের কর্মবির‌তি ছবি : সংগৃহীত

নি‌য়োগবি‌ধি সং‌শোধন, ইন সা‌র্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপ‌গ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইপিআই ও আসন্ন টি‌সি‌ভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন ক‌রে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন রাজবাড়ী‌র স্বাস্থ্য সহকারীরা।


শ‌নিবার (৪ অ‌ক্টোবর) সকাল ৯টায় সদর উপ‌জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তার কার্যাল‌য়ে এই কর্মবির‌তি শুরু হয়। চ‌লবে প্রতি‌দিন সকাল ৯টা থে‌কে দুপুর ২টা পর্যন্ত।


এ সময় স্বাস্থ্য সহকারীরা আসন্ন টি‌সি‌ভি (টাইফ‌য়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দি‌য়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা‌দের কর্মবির‌তি চল‌বে ব‌লে জানান। একই সাথে অন্যান্য উপজেলার স্বাস্থ্য সহকারী কর্মবির‌তি পালন কর‌ছেন। টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন নতুন শিশুসহ টিকাপ্রাপ্ত শিশুরা।


স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা দীর্ঘদিন ধ‌রে বৈষ‌ম্যের শিকার হ‌চ্ছি। কর্তৃপক্ষ দা‌বি পুর‌ণের আশ্বাষ দি‌য়ে দীর্ঘ দিন অ‌তিবা‌হিত করলেও দা‌বি পূরণ ক‌রেন নাই। তাই বাধ্য হ‌য়ে ১ অ‌ক্টোবর থে‌কে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রে‌খে অ‌নি‌দ্দিষ্ঠকা‌লের জন্য কর্মবির‌তি পালন শুরু ক‌রে‌ছি


দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সকল সেবা কার্যক্রম বন্ধ থাক‌বে বলেও জানান তারা।‌

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম