ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৭ সময়
সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের জিরো লাইনে ৫৮ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার শৈলেশ কুমার ।


লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপি’র  সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


দুই ঘণ্টাব্যাপী আলোচনায় বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।


উল্লেখ্য, বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফ’র পক্ষে ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম