ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
ফের বেড়েছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর ছবি : সংগৃহীত

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী—


• ২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৭,৫৭৬ টাকা


• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৮,৫৯৫ টাকা


• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৬১,৬৫১ টাকা


• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩৪,২৫৩ টাকা


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু