ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেলে উদয়ন মডেল
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৯ সময়
বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন ছবি : সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেলে উদয়ন মডেল সরকারি প্রাথমিক উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন শুভসংঘের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর ভোলা জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক জুন্নু রায়হান।


বসুন্ধরা শুভসংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।


এ সময় বসুন্ধরা শুভসংঘ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মামুন অটল, কামরুল ইসলাম, সৌরভী আক্তার নিপা, তাসলিমা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দেশব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচি পালিত হয়েছে আসছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, দুর্যোগ কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ জন্য তারা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।


 

বোরহানউদ্দিন বসুন্ধরা শুভসংঘের অন্যতম সংঘঠক মো. ফারুক হোসেন জানান, প্রশিক্ষণ কেন্দ্রে আগামী তিন মাসব্যাপী অসহায় অস্বচ্ছল ১৫ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে। 


প্রশিক্ষণের সুযোগ পেয়ে নারীরা বসুন্ধরা গ্রুপের প্রধান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম