ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

গেন্ডারিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩ সময়
গেন্ডারিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ার রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা।


তিনি বলেন, আমরা সকালে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি।পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।


তিনি আরও বলেন, আমরা ওই নারীর পরিচয় সনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছেন।তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা ওই নারীকে গলা কেটে হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদের তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম