ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফেনীতে পুলিশের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত শহরের ফুটপাত

পুলিশের অভিযানে দীর্ঘদিন দখলে থাকা ফেনী শহরের ফুটপাত অবশেষে দখলমুক্ত হলো। ফেনী পৌরসভার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জনমতের মধ্যে দুইদফা
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
ফেনীতে পুলিশের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত শহরের ফুটপাত ছবি : সংগৃহীত

পুলিশের অভিযানে দীর্ঘদিন দখলে থাকা ফেনী শহরের ফুটপাত অবশেষে দখলমুক্ত হলো। ফেনী পৌরসভার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ জনমতের মধ্যে দুইদফা পুলিশের অভিযানে দখলমুক্ত হয়েছে শহরের একাংশের ফুটপাত। তবে পৌরবাসীর দাবি, এ অভিযান যাতে অব্যাহত থাকে; ফুটপাত যেন আর দখল না হয়।


সম্প্রতি শহরের ফুটপাত দখল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। পৌরসভার দায়িত্বহীনতার অভিযোগে বিরক্তি প্রকাশ করেন নেটিজেনরা।


নানা আলোচনার পর সোমবার (৬ অক্টোবর) বিকালে পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ও রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে দুইদফা পুলিশ শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে।


সরেজমিনে দেখা গেছে, বিকালে পুলিশ সুপার হাবিবুর রহমান শহরের ট্রাংক রোড, বড় মসজিদ রোড ও ইসলামপুর রোডের মাথা থেকে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ফুটপাতে থাকা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ফুটপাত দখলমুক্ত করেন। তবে অভিযান শেষে ফের দখলে চলে যায় ফুটপাত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে আবারও অভিযান পরিচালনা করা হয়। এসময় ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের বিভিন্ন জিনিসপত্র ও মালামাল পৌরসভা কর্তৃপক্ষ জব্দ করে নিয়ে যায়।


বিকালে অভিযান পরিচালনাকালে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীবাসীকে নিরাপদ ও সুন্দর পরিবেশে রাখতে আমরা অভিযান চালাচ্ছি। যানজট মুক্ত ফেনী শহর গড়তে ব্যবসায়ী ও শহরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের তাদের দোকানের সামনে দোকান না বসাতে অনুরোধ জানান।


শহরের এক স্থানীয় নারী পথচারী বলেন, পৌরসভার কাজ হলেও পুলিশ সে কাজ করছে। ফেনী শহরে ফুটপাতে হাঁটাই ঝুঁকিপূর্ণ। রাস্তার একাংশ দখলে থাকে অন্যপাশে গাড়ি চলে। এটি আধুনিক শহরের কোনো চিত্র হতে পারেনা। পুলিশ ভালো কাজ করেছে,তবে এটি নিয়মিত তদারকি করতে হবে।


শহরের এক ব্যবসায়ী বলেন, পুলিশ বিকালে অভিযানের পর রাতেও এসেছে। অনেক ব্যবসায়ী তার দোকানের সামনের অংশে হকার বসিয়ে টাকা নেয়, পুলিশ সতর্ক করে গিয়েছে। আশা করি এবার ফুটপাত দখলমুক্ত থাকবে।


ওসমান গণি রাসেল নামে এক বাসিন্দা বলেন, উচ্ছেদ অভিযানের পরেও শহরে তীব্র যানজট লেগে ছিল। কারণ, উচ্ছেদের পর তারা আবার বসে যায়। যত্রতত্র পার্কিং করে রাখে। এসব নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি প্রয়োজন। অন্যথায় মানুষের ভোগান্তি কমবে না।


এ বিষয়ে জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) এস এম শওকত হোসেন বলেন, অভিযানে ফুটপাতে যারা অবৈধভাবে বসে তাদের উচ্ছেদ করা হয়েছে। এতে পৌরসভা সহযোগিতা করেছে। পাশাপাশি যারা অবৈধ পার্কিং করে তাদেরকেও সতর্ক করা হয়েছে। হরের বিভিন্ন সড়কে আমাদের ও অভিযান অব্যাহত থাকবে। আমরা ফেনীকে যানজট মুক্ত করতে চাই। অভিযানের পর আবার ফুটপাত দখল হয়েছে এমন সংবাদ পাওয়ার পর রাতে আবারও অভিযান পরিচালনা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম