ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ময়মনসিংহে জুলাইযোদ্ধাদের আমরণ অনশন, সড়ক অবরোধ

ময়মনসিংহে দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জুলাই যোদ্ধা ও শহিদ
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫০ সময়
ময়মনসিংহে জুলাইযোদ্ধাদের আমরণ অনশন, সড়ক অবরোধ ছবি : সংগৃহীত

ময়মনসিংহে দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা আমরণ অনশনসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা সড়ক অবরোধ করেও বিক্ষোভ করে। 

সোমবার (৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ফ্যাসিস্টদের গ্রেপ্তার, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা দাবিতে এ অনশন করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশেরর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম। 


এই অবস্থান কর্মসূচির আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহীদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগ।

বিপ্লবী জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর আয়াস আমরণ অনশনের ঘোষণা দিলে তাতে যোগ দেন বিভাগের আরও শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অনশনে সংহতি জানাতে আসেন। তারা আল নূরের পাশে বসে বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। গতদিন ও রাতভর থেমে থেকে চলা বৃষ্টির মধ্যে শহীদ পরিবারের নারী সদস্যরাও স্বজন হত্যার বিচারে স্লোগান দেন। 


অনশনে যোগ দেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামের শহীদ শাহাদাত হোসাইনের স্ত্রী সোনিয়া আক্তার। তিনি বলেন, হত্যার ঘটনায় তিনি ঢাকায় ও তার শ্বাশুড়ি শেরপুর আদালতে পৃথক দুটি মামলা করেন। কিন্তু এখন স্থানীয় এক বিএনপি নেতা মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে। মামলায় আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হলেও শেরপুর আদালত থেকে জামিনে বের হয়ে গেছে। 

অনশনে বসা আল নূর মোহাম্মদ আয়াস বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান বিচার দেখছি না। বরং প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের দোসররা দাপিয়ে বেড়াচ্ছেন। 


শেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন কুমার পাল গ্রেপ্তার হওয়ার ১৮ দিনের মাথায় জামিনে মুক্তি পেয়ে শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। তার জামিন হয়েছে মোটা অংকের টাকায়, খুবই গোপনে। এগুলো প্রশাসনের আসকরা ছাড়া কোনোভাবেই হতে পারে না। 


আমরণ অনশনে একাত্মতা প্রকাশ করে অংশ নেওয়া এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম বলেন, গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগছে এটি দুঃখজনক। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম