ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৩ সময়
সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন ছবি : সংগৃহীত

সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র প্রতিযোগিতা হয় ক্রেতাদের মধ্যে। অবশেষে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ১১ লাখ টাকায় বিক্রি হয়েছে বাজপাখিটি।


প্রদর্শনীর অংশ হিসেবে বিভিন্ন জাতের বাজপাখির মধ্যে মঙ্গোলিয়ান বাজপাখিই সবার পছন্দের শীর্ষে ছিল বলে জানায় আয়োজকরা। নিলামে দুইটি বাজপাখির সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। প্রথমটি ছিল একটি ‘হুর ফারখ’ (বয়সে কম)—যেটির নিলাম শুরু হয় ৭০ হাজার রিয়াল থেকে এবং বিক্রি হয় ১ লাখ ২৮ হাজার রিয়ালে।


দ্বিতীয়টি ছিল ‘হুর কারনাস’ (প্রাপ্তবয়স্ক বাজপাখি)—যেটির নিলাম শুরু হয় ১ লাখ রিয়াল থেকে এবং বিক্রি হয় ৬ লাখ ৫০ হাজার রিয়ালে। এটিই এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম