ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৩৮ সময়
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত ছবি : সংগৃহীত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক কনভয়ে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন আধাসামরিক বাহিনীর সৈনিক ও দুইজন কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদন অনুযায়ী, সীমান্তবর্তী কুররম জেলায় পাকিস্তানি সেনাদের সামরিক কনভয়ে প্রথমে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়, এরপর বহু সংখ্যক সশস্ত্র জঙ্গি সামরিক বাহিনীর গাড়ির ওপর একযোগে গুলি চালায়। 


এদিকে, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।


রয়টার্সের প্রতিবেদককে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, তাদের যোদ্ধারাই সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


তবে ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগানিস্তানের ভেতরে প্রশিক্ষণ নেয় এবং সেখান থেকেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। তবে কাবুল এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম