ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।আজ বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:২৫ সময়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আজ বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।


এতে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সফলতার কথা তুলে ধরেন ভ্লাদিমির পুতিন।


সেনা কমান্ডারদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে দেয়া ভাষণে তিনি দাবি করেন, চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকার দখল নিয়েছে মস্কো। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রায় ২০ শতাংশ ভূমি।


পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। মস্কোর একের পর এক আক্রমণে তারা বিপর্যস্ত বলেও জানান তিনি।


অপরদিকে ইউক্রেন জানিয়েছে, গত একদিনে রাশিয়ান বাহিনী ১১৬টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৮৩ টি ড্রোন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম