ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

রোমের পথে প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৬ সময়
রোমের পথে প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়।


সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।


ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। 


এবারের ইভেন্ট ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে রোমে এফএওর সদর দফতরে। প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।


আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা