ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দু’স্থানে ইসরায়েলি
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৪ সময়
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯ ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দু’স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আলজাজিরা।


এক প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন নিহতরা। এমন সময়ই এই হামলার ঘটনা ঘটে।


আইডিএফের দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাই তাদের গুলি ছোঁড়া হয়।


অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।


এর আগে, যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয় হামাস। অপরদিকে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১৭শ’ ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল-আবিব। তাদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে জড়ো হয় বহু মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই