ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০, গুরুতর দগ্ধ ১৫

ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছেন। সেইসাথে, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।মঙ্গলবার (১৪
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:০ সময়
ভারতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০, গুরুতর দগ্ধ ১৫ ছবি : সংগৃহীত

ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছেন। সেইসাথে, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে রাজস্থানের একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।


ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পরে মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার একপাশে থামালে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।


এ সময়, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


অপরদিকে, হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম