ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে ব্যস্ত সময় পার করছে
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫৩ সময়
কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণকে ঘিরে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী।


নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রেই নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে সময়মতো ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্য।


নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছানো ও সংরক্ষণের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পাহারায় থাকছেন। এ ছাড়া ক্যাম্পাসের মূল ফটক ও বিভিন্ন একাডেমিক ভবনে বসানো হয়েছে ১০০টি সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তায় থাকছে ২ হাজার ৩০০ পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‍্যাব।


সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।


বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন কমিশনের নিয়োজিত কর্মকর্তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ