ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৬ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২৬ সময়
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি ছবি : সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।


জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি। অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি।


নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য না হওয়া ৮৪টি বিষয় গণভোটের আওতায় আনতে হবে। তার মতে, আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে, জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে। যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক।


জুলাই সনদ নিয়ে লোকদেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোন নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি।


এসময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে ইসি নিরপেক্ষতা হারাচ্ছে। জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম