ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল সংসদ
  • আপলোড সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রনামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে। তারাই গতকাল  সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না।


শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে।


তিনি আরও বলেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। তবে দলগুলো একপর্যায়ে সনদে সই করবে বলে আশা করছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম