ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না : সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনটা আমরা চাই কারণ নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা
  • আপলোড সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২১ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না : সারোয়ার তুষার ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনটা আমরা চাই কারণ নির্বাচন ছাড়া সংস্কারটা ধরে রাখা যাবে না। এ দুটো একসাথে জড়িয়ে আছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই মুহূর্তে মাঠে লেভেল প্লেইং ফিল্ড নাই। প্রশাসন বা পুলিশ প্রশাসন সবসময় কি নিরপেক্ষভাবে কাজ করছে? তারা হয়তো চায় জনগণের পক্ষে থাকতে।


কিন্তু অনেক সময় রাজনৈতিক চাপের কারণে তারা পারছে না।

নির্বাচনে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তুষার এসব কথা বলেন। 


সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের পুলিশ যেকোনো সময় যদি চায় তাহলে তারা পরিস্থিতির কন্ট্রোল নিতে পারে। কিন্তু তারা চায় কিনা বা তাদের ওপর সে ধরনের নির্দেশ আছে কিনা এটা হচ্ছে প্রধান বিষয়।


বাংলাদেশের পুলিশের সক্ষমতা নিয়ে আমার কখনোই কোনো ডাউট ছিল না, এখনো নাই। কিন্তু পুলিশ সবসময় তাকিয়ে থাকে ক্ষমতায় যারা আছেন তাদের ইনটেনশন কি?

তুষার বলেন, সরকার প্রচুর ফাঁকা কথা বলে। এই ফাঁকা কথা বলে তারা বলতে চায় যে, আগামীতে উৎসব মুখর নির্বাচন করবো, ঐতিহাসিক নির্বাচন করবো, এই করবো, সেই করবো। এই নির্বাচন কেন্দ্রীক দুইটা জিনিস দেখতে পাবেন— একটা হচ্ছে প্রধান উপদেষ্টা কিছুদিন পর পর এসে স্মরণ কালের সেরা নির্বাচন করবো, শ্রেষ্ঠ নির্বাচন করবো এগুলো বলেন।


আরেকটা হচ্ছে ইসি আগারগাঁয়ে বসে বিভিন্ন জনের সাথে মত বিনিময় করেন।  

তুষার আরো বলেন, ইলেকশনের জন্য অনেকগুলো কাজ করতে হয়। টপ টেরর সন্ত্রাসীরা সব এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা এলাকায় মাদকের সয়লাভ। মাদকের অর্থ দিয়েই অবৈধ অস্ত্র ইত্যাদি কেনা হয়।


এগুলো একটা একটার সাথে জড়িয়ে থাকে। এই লোকগুলোই ইলেকশনে ভোট রিগিং করবে। এরা বাইরে কেন? এদেরকে ধরা হচ্ছে না কেন? অস্ত্র উদ্ধার করা হচ্ছে না কেন?

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম