ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩ ছবি : সংগৃহীত

উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জানা গেছে, কিরইয়ানদঙ্গ শহরের কাছে ওভারটেক করার কারণে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় ওই স্থানেই হতাহতের ঘটনা ঘটে। তবে একসঙ্গে ৬৩ জনের মৃত্যুর ঘটনা কিছুটা অস্বাভাবিক।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

দেশটির পুলিশ সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার সময় কয়েকজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে ভুলবশত নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই