ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির ‘ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য

বিতর্কিত কর্মকর্তাদের এবারের নির্বাচনে দায়িত্বে না রাখার আহ্বান মঈন খানের

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
বিতর্কিত কর্মকর্তাদের এবারের নির্বাচনে দায়িত্বে না রাখার আহ্বান মঈন খানের ছবি : সংগৃহীত

বিগত নির্বাচনে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্বে না রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের মতৈক্য হয়েছে৷ বিগত ১৭ বছর রাজনৈতিক ভিত্তিতে প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল। ফলে বিগত নির্বাচন প্রহসনের হয়েছে। ভোটের দিন যারা সরকারি কর্মকর্তা হয়ে ইসির অধীনে কাজ করে তারাই এটি করেছে। ১৭ বছরে তারা সংশোধন হয়ে যাবে বিষয়টি এমন নয়। তাই এবারের নির্বাচনী কার্যক্রমে তারা যাতে অংশ নিতে না পারে, সে বিষয়ে ইসিকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, জাতির স্বার্থে ইসিতে এসেছি। ১৮ কোটি ভোটার যেন নির্ভয়ে ভোট দিতে পারে তা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসির জনবল অত্যন্ত সীমিত। তাদের অনেক জনবল প্রয়োজন। শুধু কমিশনের পাঁচ সদস্য দিয়ে হবে না। ভোটে ইসির প্রায় ১০ লাখ লোকের প্রয়োজন পড়বে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে ইসির ওপর বিশ্বাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোবাইল ফোন: প্রযুক্তির আশীর্বাদ, নাকি অভিশাপ?

মোবাইল ফোন: প্রযুক্তির আশীর্বাদ, নাকি অভিশাপ?