ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে: জামায়াত আমির শিখ নেতার মামলায় অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন, ‘ভিত্তিহীন’ বললো ভারত ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ঢাকার অনেক স্কুলে ‘ভর্তি ফি নৈরাজ্য’ জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে, লুকিয়ে রাখতে পারবেন না: শিক্ষামন্ত্রী জুলাইয়ের পক্ষের দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ অর্থনীতির অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে তৎপর দুর্বৃত্তরা: অর্থমন্ত্রী ভিটেহারা রোহিঙ্গাদের ঘরে ফিরতে আর কত দিন ‘সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব’

'জুলাইয়ের সব শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে'

জুলাইয়ের সকল শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৫, বিকাল ৫:১ সময়
'জুলাইয়ের সব শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে' ছবি : সংগৃহীত

জুলাইয়ের সকল শক্তি একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার কাজ করা হবে বলে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিপ্লবীরা ভুল করতে পারে কিন্তু সেই ভুল শুধরে নিয়ে আবারও দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে পারে। কাজেই আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতার লড়াইয়ে বিভক্তি না এনে দেশের প্রয়োজনে জুলাইয়ের অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, বিপ্লবের নেতৃত্ব নিয়ে বিভক্ত হওয়া এবং আসন্ন নির্বাচনকে ঘিরে বড় বড় রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান বিপ্লবকে ব্যর্থ করতে পারে।

তারা আরও বলেন, বিপ্লবীরা বিত্তবান হতে শুরু করেছে। এতে বিপ্লবের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'

'অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত'