ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ধানের শীষে ভোট দিলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, ধানের শীষে ভোট দিলে, আর যদি বিএনপি সরকার গঠন করতে
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
ধানের শীষে ভোট দিলে ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার ছবি : সংগৃহীত

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, ধানের শীষে ভোট দিলে, আর যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। রাষ্ট্র পরিচালনার সকল বিষয় ৩১ দফায় উল্লেখ করা হয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটারা জয়নগর স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম তালুকদার। 

শামীম তালুকদার আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি অঙ্গ যার যার মতো স্বাধীনভাবে চলবে।

একজন আরেক জনের ওপর কোনো কর্তৃত্ব করতে পারবে না সে কারণেই তিনি কারো সঙ্গে আপস করেনি।

তিনি বলেন, গত ১৮ বছর দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ধ্বংসের স্তূপ থেকে এ দেশকে ঘুরে দাঁড়াতে হলে সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে, সবার মতামত নিয়ে প্রতিটি এলাকায় উন্নয়ন করা হবে। জনগণকে পাশ কাটিয়ে এক জায়গায় বসে তালিকা করার দিন শেষে। সেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। অর্ধবৃত্ত ও বাড়ীঘর করার জন্য রাজনীতি করতে আসলে তাকে ব্যবসায়ী হতে বলেন তিনি।

শামীম তালুকদার বলেন, মসজিদে মসজিদে গিয়ে একটি দল বলছে তাদের দলে না থাকলে বলে বেহেশত পাওয়া যাবে না। এসব বলে বলে মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। ওই দল থেকে সবাইকে সাবধান হতে পরামর্শ দেন তিনি।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক অধ্যাপক খায়রুল আলম শ্যামল, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই