ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

আ. লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৬ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ১০:২৬ সময়
আ. লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়— এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। ’১৪-এর থেকে খারাপও হয়ে যেতে পারে।

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার বলেন, যখন জামায়াতে ইসলামীকে ব্যান করা হলো তখন জামায়াতে ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গর্হিত অপরাধ।

তখন জাতীয় পার্টি স্পষ্ট করে বলেছে, তাদের ব্যান করা ঠিক হয়নি। ’১৪ সালে যখন একতরফা ভোট হলো— আমি, জি এম কাদের সুস্পষ্টভাবে বলেছি, এই ভোটে সরকার থাকা ঠিক হবে না। তিন মাস, ছয় মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, কেউ শোনেনি।

কিন্তু আমরা বলেছি। যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না, সেই কারণে আমরা এখনো মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না।

শামীম বলেন, অনেক দল হয়েছে। এনসিপি জাতীয় দল হতে পারেনি।

এনসিপির ভোটের পারসেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি। গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি। ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি।

শামীম আরো বলেন, একটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। অনেক মানুষ মারা গেছে, সেটা একটা প্রেক্ষাপট আছে।

কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে, বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না। সেই প্রেক্ষাপট থেকে জি এম কাদের বা আমরা মনে করি, এই দুটি দলকে ছাড়া— আমাদের এবং আওয়ামী লীগকে ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই