ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ : মো. তারেক রহমান

আমজনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ‘এর চেয়ে পাড়ার
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ২৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:২২ সময়
জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ : মো. তারেক রহমান ছবি : সংগৃহীত

আমজনতার সাধারণ সম্পাদক মো. তারেক রহমান বলেছেন, জামায়াতি ষড়যন্ত্রে আন্তর্জাতিক আদালতের ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, ‘এর চেয়ে পাড়ার মেম্বার ভালো বিচার করতে পারেন।’ আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন। 

মো. তারেক রহমান বলেন, ‘আইজিপি মামুনের রাজসাক্ষী হওয়া ও শেখ হাসিনার নকল আইনজীবী বিষয়টি গতরাতে প্রমাণ দিয়েছি।

হয় শেখ হাসিনার কোনো আইনজীবীই থাকবে না, না হয় তার দেওয়া আইনজীবী থাকবে। জেড আই খান পান্না স্বেচ্ছায় আইনজীবী হতে চাইলেও তাকে হতে দেয় নাই। ন্যায়বিচারে ভয় কিসের, কারো ক্ষমতা আছে জুলাইয়ে এত বড় ঘটনা ভুল প্রমাণিত করবে?’

তিনি বলেন, ‘একজন আইনের ছাত্র হিসাবে আমি মনে করি, জামাতের ঠিক করে দেওয়া নকল আইনজীবী আর গণ-অভ্যুত্থানের মামলা নিয়ে বিচারস্থলে হাসি তামাশা বিচারকে প্রশ্নবিদ্ধ করে। জুলাই মামলাকে ভেলকা বানিয়েছে জামায়াতিরা।

তারেক রহমান আরো বলেন, ‘আসিফ নজরুল স্যার একটা তথ্য দিলেন—এক দিনে ৮০০ মানুষকে জামিন দিয়েছে একটি বিচারিক বেঞ্চ। ৫ ঘণ্টায় ৮০০ মানুষকে জামিন দিলে, প্রতি জামিন শুনানিতে কত মিনিট সময় দিয়েছেন? ৫ ঘণ্টায় ৩০০ মিনিট হলে প্রতি শুনানির জন্য সময় নিয়েছেন ৩৭ সেকেন্ড। জামায়াতিরা বলছে তাদের যোগ্যতা আছে, তাই ওরা বিচারালয় দখল করেছে। আমি বলছি আইজিপি মামুন কত টাকা দিয়েছে জামায়াতকে?’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই