ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রংপুরে মাকে হত্যা করে ঘরের মেঝেতে গর্তে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৩ সময়
রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড ছবি : সংগৃহীত

রংপুরে মাকে হত্যা করে ঘরের মেঝেতে গর্তে পুঁতে রাখার ঘটনায় অভিযুক্ত ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এই আদেশ দেন। 

কোর্ট ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট কাউনিয়ার সিট নাজিরদহ এলাকায় পুত্র জামিল মিয়া ওরফে ভেলন, তার মা মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখেন। তিনদিন পর গন্ধ বের হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ও জামিলকে গ্রেফতার করে। 

এ ঘটনায় নিহতের ভাই সামসুল হক বাদি হয়ে মামলা করে। পরে ১২ জনের স্বাক্ষ্যগহণ ও জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত অভিযুক্ত ছেলে জামিলের মৃত্যুদণ্ড প্রদান করেন। সেইসাথে, জরিমানা করেন ২০ হাজার টাকা। 

এ সময়, রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন উপস্থিত ছিলেন। 

আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন বলেন, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। কাগজপত্র পাওয়ার পর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়। একজন ছেলে তার মাকে হত্যার পর পুতে রাখবে, এটা খুবই জঘন্য অপরাধ। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী