ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

ডাকসুর উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতায় ফ্রি স্ক্রিনিং

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যানসার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৭ সময়
ডাকসুর উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতায় ফ্রি স্ক্রিনিং ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যানসার বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘সেভ দ্য স্মাইল : ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশ নেন।

নারী স্বাস্থ্য সুরক্ষায় এ আয়োজনের অংশ হিসেবে বারডেম হাসপাতাল প্রাইমারি ব্রেস্ট স্ক্রিনিং সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করেছে। পাশাপাশি ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি ও মেমোগ্রামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুটিন দায়িত্বে নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। তিনি বলেন, লজ্জা ও ভয় থেকে অনেক নারী স্বাস্থ্য সমস্যা গোপন করেন, যা জটিলতা বাড়ায়।

খাদ্যাভ্যাস, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি জানান, তুরস্কের সহযোগিতায় মেডিক্যাল সেন্টারের অবকাঠামো উন্নয়ন চলছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী, বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ব্রেস্ট ক্যানসারের সামাজিক ট্যাবু, প্রাথমিক শনাক্তকরণ, করণীয় এবং দেশে চিকিৎসার অগ্রগতি বিষয়ে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বারডেমের সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, প্রথমবারের মতো উন্মুক্ত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক আয়োজন একটি মাইলফলক। সচেতনতার বার্তা সমাজ জুড়ে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

জিএস এস. এম. ফরহাদ বলেন, বারডেমের ডিসকাউন্ট সুবিধা গুরুত্বপূর্ণ অগ্রগতি।

একই সঙ্গে তিনি বিনা অনুমতিতে গেস্ট প্রবেশ ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথাও জানান।

ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অংশগ্রহণকারীদের টি-শার্ট, নোটপ্যাড ও লাঞ্চ সুভেনির বিতরণের মাধ্যমে আয়োজিত কর্মসূচি শেষ হয়। শেষে অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার