২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'আমির' নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের 'আমির' নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আজ রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এ তথ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। পরে গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের 'আমির' নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এতে আরও বলা হয়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'আমির' নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন