ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।রোববার (২ নভেম্বর) দিবাগত
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪ সময়
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) দিবাগত ভোররাতে ঘারিন্দা আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ।

পুলিশ জানায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেয়ার পথে দুজনই মারা যান।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী