ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

সারজিসের আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলটি ২৩৭টি
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৬ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৬ সময়
সারজিসের আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দলটি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করে। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। 

অন্যদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি ইতোমধ্যে আসনটিতে মাঠ চষে বেড়াচ্ছেন, করছেন বিভিন্ন জনসংযোগসহ উন্নয়নমূলক কাজ৷ 

জানা গেছে, ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র। তিনি এর আগেও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার বাবা জমির উদ্দিন সরকার নির্বাচনে অংশ না নেয়ায় দ্বিতীয়বারের মতো তিনি প্রার্থী হচ্ছেন৷ 

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, এবং জামায়াতে ইসলামী'র জেলা আমির ইকবাল হোসাইন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই