ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন

বগুড়া সদর উপজেলায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায়
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:২৪ সময়
ধানক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই এলাকায় দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ভোরে স্থানীয় লোকজন হাজরাদিঘী তালুকদার পাড়ার ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘নিহত ব্যক্তির মাথায় একাধিক আঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে।’ তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো বা কারা এর সঙ্গে জড়িত, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী