ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব : বাবুল

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব : বাবুল ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।

গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপির গুলশান কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। সংসদীয় আসনের নেতাকর্মীদের উদ্দেশে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘প্রিয় সহযোদ্ধা, বিএনপির প্রকাশিত মনোনয়ন তালিকায় আমার নাম রয়েছে। বিএনপি একটি বড় দল।

এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন। আমার নির্বাচনী এলাকায় বিএনপির অনেক সিনিয়র পরিশিলীত নেতা, সহযোদ্ধা ও ছোট ভাই রয়েছেন। সবাইকে অনুরোধ করব, দেশের এই সংকটকালে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে।

বিএনপিকে মেলাইন বা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশকে ব্যর্থ করার জন্য দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের ১৭ বছরের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনোনয়নকে কেন্দ্র করে উৎসাহী হয়ে কেউ আনন্দ মিছিল করবেন না। আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করবেন না। মিষ্টি বিতরণ করবেন না। এটা বিএনপির অভ্যন্তরীণ বিষয়। ধানের শীষ আমাদের একার নয়, এ ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এ ধানের শীষ শত সহস্র শহীদের আত্মত্যাগের, স্মৃতির ও স্বপ্নের, এ ধানের শীষ কোটি কোটি জনতার।’ তাই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই