ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

জামালপুরে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

জামালপুর সদর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৫০ সময়
জামালপুরে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন ছবি : সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো. মজনু মিয়া (২৫) ও ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪০), একই উপজেলার রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯) ও মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৪০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে মেলান্দহ উপজেলা থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন ভুক্তভোগী গৃহবধূ।

পথিমধ্যে সদর উপজেলার রশিদপুর এলাকায় সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করে সাজাপ্রাপ্তরা। পরে হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা শেষে রায় প্রদান করেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী